প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা আজ নয়াদিল্লি যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী আজ বুধবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন। তাঁদের তিন দিনের এ সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ের পাশাপাশি টিপাইমুখের প্রস্তাবিত বহুমুখী জলবিদ্যু ৎ প্রকল্প নিয়েও আলোচনা হবে।সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার প্রথম আলোকে নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর এ সফর দুই সপ্তাহ আগে থেকে নির্ধারিত ছিল। বিশেষ করে, গত ৭ সেপ্টেম্বরের ঢাকা শীর্ষ বৈঠকের পর্যালোচনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তাঁদের এ সফরের আয়োজন করা হয়েছে।ভারতে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, দিল্লি সফরকালে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখ্য সচিব পুলক চ্যাটার্জির বৈঠকের কথা রয়েছে।কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশ থেকে টিপাইমুখ নিয়ে বিশেষ প্রতিনিধিদল পাঠানোর কথা ছিল, তবে দুই উপদেষ্টার এ সফরকে সেভাবে দেখার সুযোগ নেই। কারণ, টিপাইমুখ প্রকল্প নিয়ে নতুন বিতর্ক শুরুর আগে থেকে এ সফর নির্ধারিত।১৯ নভেম্বর টিপাইমুখে বহুমুখী জলবিদ্যু ৎ প্রকল্প বাস্তবায়নের চুক্তি সইয়ের প্রতিবেদন প্রকাশের চার দিন পর শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি দিল্লিতে বিশেষ দূত পাঠাবেন।ভারতের মণিপুর রাজ্যের বরাক নদে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যু ৎকেন্দ্র নির্মাণে ২২ অক্টোবর দিল্লিতে জাতীয় জলবিদ্যু ৎ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যু ৎ সংস্থা (এসজেভিএন) ও মণিপুর রাজ্য সরকারের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়।