প্রধানমন্ত্রীর নামে আইটি পার্ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের পদ্মার চরাঞ্চলে নির্মিত হবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদারীপুরে এ হাইটেক পার্ক নির্মাণের ফলে তরুণ প্রজন্মের জন্য আইসিটিনির্ভর কর্মসংস্থান হবে। পাশাপাশি বিশ্বের আইটি বিশেষজ্ঞরা এখানে এসে আইটি নিয়ে গবেষণা করবেন।