প্রধানমন্ত্রীর নামে 'কটূক্তি', শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সদর উপজেলার সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা তিনটার দিকে রেজিস্ট্রার অফিসের এমএলএসএস মো. মোস্তাফিজার রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড দিতে কৃষি অনুষদের বায়ো এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের শিক্ষক আবুল হোসেন মোল্লাহর কক্ষে যান। সেখানে কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম ইকবাল হোসেন তাঁর কাছ থেকে কার্ডটি না নিয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কটূক্তি’ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবর রহমান বলেন, ‘মোস্তাফিজ পরে আমাকে, রেজিস্ট্রার ও ট্রেজারারকে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে থাকা শিক্ষক আবুল হোসেন ও মঞ্জুরুল হককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া যায়।
অধ্যাপক এস এম ইকবাল হোসেন প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কথা অস্বীকার করেছেন।