প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন, পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রীদের ব্যাপারে প্রজ্ঞাপন জারিসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় আছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার ইফতিখার হায়দার প্রথম আলো ডটকমকে এ কথা বলেন।

ভারপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত দপ্তর বদল ও প্রজ্ঞাপন জারিসহ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নির্দেশনা দেননি। এ বিষয়ে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব যেটুকু তথ্য দিয়ে গেছেন সে পর্যন্তই থমকে রয়েছে। দপ্তর বণ্টন বিষয়ে তিনি একটি প্রস্তাবনা পাঠিয়েছেন গণভবনে, এখন পর্যন্ত সেটির নির্দেশ আসেনি। সেটির নির্দেশ আসার পরই মন্ত্রিপরিষদ বিভাগ দ্রুততার সঙ্গে তার কাজ শুরু করবে। এটি কবে আসবে, সে ব্যাপারে তাঁরা কোনো সদুত্তর দিতে পারছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই নিয়ম মাফিক তাঁরা তাঁদের কাজ শুরু করবেন বলে তিনি জানান।