প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক পেল রাঙামাটি মহিলা কলেজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাঙামাটি সরকারি মহিলা কলেজে শূন্য পদে ৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রামের তিনটি সরকারি কলেজের চারজন শিক্ষককে বদলি করে এই শূন্য পদ পূরণ করা হয়।
আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। কলেজের বাংলা, ইংরেজি, গণিত ও হিসাববিজ্ঞান বিভাগে একজন করে শিক্ষক দেওয়া হয়েছে।
গতকাল শনিবার এক ভিডিও কনফারেন্সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের একজন ছাত্রী কলেজের কয়েকটি বিভাগে শিক্ষক না থাকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে শিক্ষক শূন্য থাকা বিভাগগুলোতে শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেন।