প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সংকটের একমাত্র সমাধান প্রধানমন্ত্রী। যিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, তাঁকে অবশ্যই তাঁর নির্বাহী ক্ষমতা নির্বাচনকালে স্থগিত রাখার বিধান করে সংবিধান সংশোধন করতে হবে। শুধু মৌখিক আশ্বাসে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
গতকাল রোববার বাংলাদেশ বার কাউন্সিল মিলনায়তনে নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এ দাবি জানান। বার কাউন্সিল আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তাঁর সমাপনী ভাষণে বলেছেন, নির্বাচনকালীন সরকার চালাতে তিনি রাষ্ট্রপতির অনুমতি পেয়েছেন। সংবিধানে নির্বাচনকালীন সরকারের কোনো বিধান নেই। এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি রাজনৈতিক চমক বলে আমরা মনে করি।’