প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী সরকারের ভূমিমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাংবিধানিকভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। তাঁর অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে শূন্যতা সৃষ্টি করার জন্য তিনি পদত্যাগ করবেন না। তাই প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই নেই। গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও জাতীয় পার্টির ভূমিকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমির হোসেন আমু বলেন, সঠিক সময়ে সাংবিধানিক ভিত্তিতে যে সময় নির্ধারণ করা আছে, সেই সময়ের ভেতরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি একেক সময় একেক কথা বলে। তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।