প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম বলেছেন, মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ ও কিছু মন্ত্রীকে পদত্যাগ করালেই সমস্যার সমাধান হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নেই।
গতকাল সোমবার এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি বলেন, নির্দলীয় সরকারের দাবিতে জনগণ আজ ঐক্যবদ্ধ। তাই এসব করে জনগণকে বোকা বানানো যাবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে না।
বিবৃতিতে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি।