প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন প্রসবকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ প্রসবের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত বেসরকারি দক্ষ প্রসবকর্মী জুলেখা বেগমকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৩ উপলক্ষে আজ বুধবার সকালে ঢাকার ওসমানী সঞ্চৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পুরস্কৃত করবেন।

সূত্র জানায়, গত ১৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ার ও এমএনসিঅ্যান্ডএএইচ বিভাগের লাইন ডিরেক্টর সৈয়দ আবু জাফর মো. মুসা মৌলভীবাজারের সিভিল সার্জনের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে জুলেখা বেগম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে উল্লেখ করা হয়। চিঠির সত্যতা নিশ্চিত করে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেন।

ভোগতেরা কমিউনিটি ক্লিনিক নিয়ে গত ১৬ মার্চ প্রথম আলোয় ‘গরিবের হাসপাতাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।