প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় এমআর সরকারি কলেজে স্নাতকোত্তর ও সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় গতকাল বুধবার দুপুরে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ জানুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় পঞ্চগড় এমআর সরকারি কলেজে স্নাতকোত্তর ও সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালুর ঘোষণা দেন।