প্রধানমন্ত্রীর প্রস্তাব বিবেচনা করবেন এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব জনগণ মানবে কি না, আমরা মানব কি না, সেটা বিবেচনা করে দেখব।’ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় মহাজোট সরকারের শরিক এরশাদ এ কথা বলেন।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের সামনে দুর্যোগ। আবার ধর্মঘট হবে। বাস জ্বলবে। মানুষ মরবে। গণতন্ত্র ব্যাহত হবে। এই আশঙ্কা আমরা করছি। সবার মনে আশঙ্কা, নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হবে কি না সেটা ভবিষ্যৎ বলে দেবে। আল্লাহকে হাজির-নাজির জেনে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।’