প্রধানমন্ত্রীর প্রস্তাব 'ধোঁয়াশাচ্ছন্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অন্তর্বর্তী সরকারের রূপরেখাকে ‘অস্পষ্ট ও ধোঁয়াশাচ্ছন্ন’ বলেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই সমস্যা সমাধানের একমাত্র পথ।
গতকাল শনিবার এক বিবৃতিতে বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তার উল্লেখ নেই। কয়জনের মন্ত্রিসভা হবে এবং এর মধ্যে বিরোধী দলের জন্য কত ভাগ সংরক্ষিত থাকবে, তার উল্লেখ নেই। বিরোধীদলীয় সদস্য মন্ত্রীদের দপ্তর বণ্টন কীভাবে হবে, তাও বলা হয়নি। সংসদ কখন বিলুপ্ত হবে, ভাষণে তার উল্লেখ নেই।