প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন শামীম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী৷ প্রায় পাঁচ মাস ধরে পদটি শূন্য ছিল৷ গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল অনানুষ্ঠানিকভাবে ওই পদে দায়িত্ব পালন করেন৷

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে শামীম চৌধুরী যোগদান করেন৷ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে তিনি কর্মরত ছিলেন৷ এর আগে শামীম চৌধুরী প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন৷

রাষ্ট্রপতির প্রেস সচিব: সচিব পদমর্যাদায় এবং বেতনক্রমে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ইহসানুল করিমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে৷ গত ২৬ মে অথবা যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে৷ গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে৷ ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদ থেকে অবসরে যাওয়ার পর রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পান৷