প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মেয়াদ ৩ বছর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার। ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে এই বর্ধিত মেয়াদ শুরু হবে। 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব মর্যাদায় ২০১৫ সালে এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইহসানুল করিম। এর আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।