প্রধানমন্ত্রীর ফুফুর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু খাদিজা হোসেন (৮২) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। খাদিজা হোসেন তিন মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী মরহুম সৈয়দ হোসেন সচিব ছিলেন।খাদিজা হোসেনের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে ছুটে যান। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।গত মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডির ৭ নম্বর সড়কের মসজিদে জানাজা শেষে খাদিজা হোসেনের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। খাদিজা হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যান্য মন্ত্রী ও দলের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।