প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তারা বিসমিল্লাহির রাহমানির রাহিমের মধ্যে আল্লাহকে খুঁজে পায় না। হরতালের মধ্যে কি আল্লাহকে খুঁজে পেয়েছে?’ প্রধানমন্ত্রীর এ বক্তব্য আল্লাহর সঙ্গে তামাশা করার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম।গতকাল দুপুরে রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম এ মন্তব্য করেন। গত রোববার ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলোর হরতাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মন্তব্য করেন।এ টি এম আজহার বলেন, সংবিধানে বিসমিল্লাহ রাখা হয়েছে। কিন্তু বিসমিল্লাহর অনুবাদ করা হয়েছে বিকৃতভাবে। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ স্থাপন করাও প্রতারণা।