প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ও যুক্তি প্রত্যাখ্যান করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

কমিটির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংসদে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য ও এর সমর্থনে দেওয়া যুক্তি প্রত্যাখ্যান করা হয়।

বিবৃতিতে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বড়পুকুরিয়ার সঙ্গে রামপালের তুলনা করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন রামপালের প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদনের সোয়া ছয় শতাংশ বা ১৬ ভাগের এক ভাগ। ক্ষতির মাত্রা আনুপাতিকের তুলনায় বহুগুণে হতে পারে। কিংবা তা সহনশীলতার সীমাও লঙ্ঘন করতে পারে। কয়লা পরিবহন ও দহনকালে যে বিষক্রিয়া হয়, তার মধ্যে পারদ, সিসা ও অন্যান্য ক্ষতিকর খনিজ পদার্থ থাকে, যা পরিবেশকে বিষাক্ত করে তোলে। বড়পুকুরিয়ায় যে সামান্য ক্ষতি হয়েছে, তা দিয়ে বিরাট আকারের রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের মতো পরিবেশ স্পর্শকাতর স্থানে যে ক্ষতি হবে, তা আনুপাতিক হারে যাচাই করা সম্ভব নয়। বড়পুকুরিয়ার সামান্য ক্ষতিতে মানুষের ব্যাপক দুর্দশা হয়েছে। কয়লার গুঁড়া পানিতে মিশে শস্যের ক্ষতি ও ভূগর্ভস্থ পানি দূষিত করেছে।