প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা একদলীয় নির্বাচনের নীল নকশার অংশ। এর মাধ্যমে প্রমাণিত হয়, সরকার জনদাবি উপেক্ষা করে এক তরফাভাবে নির্বাচন করতে চাইছে। এতে সংকট আরও ঘনীভূত হবে।
আজ বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রীর বক্তব্যকে একদলীয় শাসনেরই প্রতিফলন বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। অন্যথায় এর ফলে বিশৃঙ্খলা হলে দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।