প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি বি চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা সম্পর্কে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।বদরুদ্দোজা চৌধুরী বলেন, সাভার ট্র্যাজেডির মূল হোতা হিসেবে রানা প্লাজার মালিক যুবলীগের নেতা সোহেল রানার নাম সর্বত্র আলোচিত হচ্ছে। কিন্তু কেন এখনো তাঁকে গ্রেপ্তার করা হয়নি—এ প্রশ্ন নিয়ে যখন সর্বমহলে আলোচনা তুঙ্গে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একটি অসত্য বক্তব্য দিলেন, যার মর্মকথা হলো, ‘সোহেল রানা আওয়ামী যুবলীগের কোনো কর্মকর্তা ও সদস্য নন।’