প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকারের বোঝা উচিত, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। অসাংবিধানিক সংসদ বহাল রেখে মন্ত্রীরা মন্ত্রী থেকে এবং এমপিরা এমপি থেকে একটি নির্বাচন করার ঘোষণা দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কারণে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।
মওদুদ আহমদ গতকাল বৃহস্পতিবার সকালে কবিরহাট উপজেলা বিএনপির এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর কোথাও একটি সংসদ থাকতে আরেকটি সংসদ নির্বাচন করার নজির নেই। সরকারের এ পরিকল্পনা কোনো দিন সফল হবে না। মওদুদ আহমদের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরস্থ নিজ বাসভবনসংলগ্ন মাদ্রাসা মাঠে এক প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফোরকান-ই-আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী, বিএনপির নেতা আবদুল্লাহ আল-নোমান, আবু বাহার, মো. শাহাব উদ্দিন, নাজমুল হুদা প্রমুখ।