প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপির ১৬ জন সাংসদ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধন শেষে সাংসদ মওদুদ আহমদ সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়নি। বরং দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা সেই অশোভন বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।’