প্রধানমন্ত্রীর বরাবরে চাষিদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানোর দাবিতে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার চাষিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় জনপ্রতিনিধি ও চাষিদের বিক্ষোভ মিছিল নানিয়ারচর বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রীতিময় চাকমা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা। এ ছাড়া সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো গোপন ষড়যন্ত্রের কারণে এ বছর কাপ্তাই হ্রদের পানি কমানো হচ্ছে না। এতে কাপ্তাই হ্রদের জমি চাষের ওপর নির্ভরশীল হাজার হাজার চাষি পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ১৯৬০-এর দশকে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে আমাদের জমিগুলো হ্রদের পানিতে তলিয়ে যায়। সে সময় নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়। তার পর থেকে ক্ষতিগ্রস্ত চাষি পরিবারগুলোর জীবনজীবিকা কাপ্তাই হ্রদের পানি ওঠানামার ওপর নির্ভরশীল। এ বছর পানি না কমানোতে চাষি পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।