প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে গতকাল মঙ্গলবার চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ চারজন হলেন আবদুস সোবহান গোলাপ, ফেরদৌস আহমেদ খান, মোসাম্মাৎ সেলিমা খাতুন ও মাহবুবুল হক শাকিল।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে। এর মধ্যে প্রথম তিনজনকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) ও মাহবুবুল হককে গ্রেড-২-এর বেতনক্রমে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকালীন পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে তাঁরা এ পদে বহাল থাকবেন।