প্রধানমন্ত্রীর ভারত সফর ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদার করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আশা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ফলে ঢাকা-দিল্লির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। খবর বাসসের।পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার নগরে এক গোলটেবিল বৈঠকে বলেন, ‘আমরা গভীর আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের দিকে তাকিয়ে আছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি ভারতের সঙ্গে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত আমাদের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ করে দেবে।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সামনে বিপুল সুযোগ রয়েছে এবং আমি নিশ্চিত যে উভয় দেশ আগামী দিনগুলোতে পরস্পর সহযোগিতার হাত বাড়াবে এবং বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক কল্যাণে আমাদের যৌথ প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) তাদের অডিটরিয়ামে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: নতুন দিগন্তের সন্ধানে’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বৈঠকে সভাপতিত্ব করেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব সি এম শফি সামি, সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) হারুন-উর-রশীদ, সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইব্রাহিম, সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জগ্লুল আহেমদ চৌধূরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন।বিসের মহাপরিচালক শেখ মো. মনিরুল ইসলাম বৈঠকে স্বাগত ভাষণ দেন। বিসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল ফেরদৌস মিঞা ধন্যবাদ জ্ঞাপন করেন। সাবেক রাষ্ট্রদূত আশরাফুল কাদের ও মোহাম্মদ জমির, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা ইউসুফ আবদুল্লাহ হারুন ও ইউএন-এসকাপের সাবেক পরিচালক (পরিবহন) বৈঠকে সংশিষ্ট বিষয়ে পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।