প্রধানমন্ত্রীর ভারত সফর সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফুল ও লালগালিচা নিয়ে প্রস্তুত থাকতে বললেন আওয়ামী লীগের সাংসদেরা।গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এ কথা বলেন।সাংসদ তারানা হালিম বলেন, খোদ রাষ্ট্রপতি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। তাদের সংসদে আনার ক্ষেত্রে সরকারও বারবার উদ্যোগ নিচ্ছে। কিন্তু তারা সংসদে আসছে না। অবস্থা দেখে মনে হচ্ছে, বিরোধী দলকে সংসদে আনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আর কোনো উপায় নেই।তারানা হালিম বলেন, খালেদা জিয়া বলেছিলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হলে তিনি তাঁকে ফুল ও লালগালিচা দিয়ে বরণ করবেন। এখন খালেদা জিয়াকে কথা রাখতে হবে।সাংসদ মোসলেমউদ্দীন বলেন, প্রধানমন্ত্রী ভারতে দেশের স্বার্থ সমুন্নত রেখেছেন। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি না বদলালে দিন বদলাবে না।সরকারি দলের সাংসদ গোলাম মোস্তফাও আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সংসদের বৈঠক কাল বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।