প্রধানমন্ত্রীর ভারত সফরে সহযোগিতা জোরদার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নবায়নযোগ্য জ্বালানি, স্যাটেলাইট, সমুদ্র অর্থনীতি ও শান্তিপূর্ণ পরমাণু জ্বালানির মতো ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও জোরদার হবে।
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মাহমুদ আলী আরও বলেন, ‘দুই দেশের মধ্যকার অংশীদারত্ব এখন পরিপক্ব, বিস্তৃত এবং জোরালো। গত আট বছরে নিরাপত্তা, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা বিনিময়ের মতো বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি আমরা প্রত্যক্ষ করেছি।’
বাংলাদেশ ও ভারত দ্রুত এগোচ্ছে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আরও বেশি সহযোগিতা, অধিকতর যোগাযোগ, টেকসই চর্চা ও আরও ভালো অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশ নিজেদের নতুন প্রজন্মের জন্য আরও ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।