প্রধানমন্ত্রীর ভাষণ কল্পনাবিলাস ও চরম মিথ্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে বর্ণনা দিয়েছেন, তা সরকারের ‘কল্পনাবিলাস’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। শুক্রবারের ওই ভাষণে ‘চরম মিথ্যাচার’ করা হয়েছে বলেও দলটির দাবি।গতকাল শনিবার সকালে কুমিল্লা মহানগর জামায়াত-শিবিরের প্রতিনিধি সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ ওই মন্তব্য করেন।হামিদুর রহমান অভিযোগ করেন, ভাষণে প্রধানমন্ত্রী এক-এগারোর জন্য বিরোধী দলকে দায়ী করলেও এর উদ্গাতা ছিলেন তাঁরাই। নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ যে রাজনৈতিক সংকট তৈরি করেছে, এর থেকে উত্তরণের কোনো দিকনির্দেশনা নেই ভাষণে। বরং আবারও একই অবস্থা সৃষ্টির ষড়যন্ত্র করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারকে ‘সাজানো, পাতানো ও যোগসাজশী’ বলে আখ্যায়িত করেন জামায়াতের এই নেতা।দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কমিটির আমির দ্বীন মোহাম্মদ, দক্ষিণ শাখার আমির আবদুস সাত্তার, চাঁদপুর জেলার আমির আহমদ উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির গোলাম সরওয়ার প্রমুখ।