প্রধানমন্ত্রীর মাল্টা সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাল্টা সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর সেখানে যাওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন। কমনওয়েলথের ২৪ তম এই সম্মেলনের আলোচ্য ইস্যু জলবায়ু পরিবর্তন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।