প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ইতালি সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবার্য কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাজ্য ও ইতালি সফর বাতিল হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফর বাতিলের সিদ্ধান্তের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। ১৬ থেকে ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ইতালি সফরের কথা ছিল। এর মধ্যে ১৬ থেকে ১৮ নভেম্বর অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিতে তাঁর লন্ডন সফর এবং ১৮ থেকে ২০ নভেম্বর পুষ্টিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোম সফরের কথা ছিল।
প্রধানমন্ত্রীর পরিবর্তে এখন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোমের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।