প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সফরে বাংলাদেশের অর্জন, কূটনৈতিক সাফল্য এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ শনিবার বিকেল চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে গতকাল শুক্রবার এ কথা জানা গেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অাবের আমন্ত্রণে ২৪ মে রাতে জাপান সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন।
উল্লেখ্য, বাংলাদেশকে ৬০০ কোটি ডলার বা প্রায় ৪৬ হাজার কোটি টাকার অর্থ-সহায়তার আশ্বাস দিয়েছে জাপান। এই অর্থ দিয়ে বাংলাদেশের কমপক্ষে পাঁচটি বড় প্রকল্প বাস্তবািয়ত হবে। এ ছাড়া পারস্পরিক সম্পর্ক জোরদার করতে আরও কিছু উদ্যোগ ও অঙ্গীকার করেছে দেশ দুটি।