প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
তবে সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক পরিস্থিতিও তুলে ধরা হবে।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী সাধারণত সব প্রশ্নের জবাব দেন। তাই দেশের সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে দুই বিদেশি নাগরিক হত্যার প্রসঙ্গটিও সংবাদ সম্মেলনে আসতে পারে।
প্রধানমন্ত্রী গত ২৪ সেপ্টেম্বর লন্ডন হয়ে নিউইয়র্কে পৌঁছান। সেখানে অবস্থানকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেন। গতকাল শনিবার দুপুরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।