প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস সফরের নানা দিক তুলে ধরবেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেবেন।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ নভেম্বর দেশটিতে সফরে যান শেখ হাসিনা। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি।