প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরিতে অনুষ্ঠিত বুদাপেস্ট পানি সম্মেলন নিয়ে আজ শনিবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। গতকাল শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন কর্মকর্তা বলেন, সংবাদ সম্মেলনে বাংলাদেশ-হাঙ্গেরি সম্পর্ক, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে বরাবরের মতো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী।
হাঙ্গেরিতে চার দিনের সফর শেষে গত বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে গত সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।