প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডন সফর নিয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ওই সংবাদ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’ সংবাদ সম্মেলনে দেশ-বিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরও দেবেন শেখ হাসিনা।