প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামীকাল বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড ( জিএফ), জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন, বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে তাঁর বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এ ছাড়া দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন তিনি।