প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

কাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণভবনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিদী তাঁর ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন।

ন্যাম সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার দেশে ফিরেছেন।