প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশের সম্ভাব্য প্রতিকূল অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করবেন। এ বিষয়ে আগামী রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

ইহসানুল করিম বলেন, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।