প্রধানমন্ত্রীর সঙ্গে অস্কারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে বিগত চার বছরে দেশে উপনির্বাচনসহ প্রায় ছয় হাজার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তার সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য জবাবদিহি নিশ্চিত করতে চায়। বাসস।