প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরা হকের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক গতকাল শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় আমিরা হক জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।