প্রধানমন্ত্রীর সঙ্গে কাল সিপিবির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠকে বসছেন।

মুজাহিদুল ইসলাম সেলিম আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, দেশকে সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণে সিপিবি ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছে। সেই ধারাবাহিকতায় সিপিবি প্রথমে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা বলেন। পরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীরও কথা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁকে ফোন করে গণভবনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সবার অংশগ্রহণে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সে নিয়ে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।