প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তাঁরা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। মূলত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলতে পারে, এ জন্য সব ধরনের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন।’