প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার রাজ্যপালের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত ত্রিপুরার রাজ্যপাল ডি ওয়াই পাতিল গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে বৈঠক করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের বৈঠককালে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের, বিশেষ করে ত্রিপুরার রাজ্য সরকার ও জনগণ যে সহযোগিতা-সমর্থন দিয়েছিল, তা স্মরণ করেন ও কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী ভারতের বিশেষ করে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যগত মিলের কথা উল্লেখ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ত্রিপুরার মানুষের সুসম্পর্ক রয়েছে।’ এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার।