প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আইভী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় আইভীর সঙ্গে তাঁর দুই ছেলে ছিলেন। গতকাল সন্ধ্যার পর আইভী গণভবনে যান। এ সময় সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত প্রার্থী শামীম ওসমানও উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইভী নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আইভীকে দেখেই বলেন, ‘বাপের বেটি’।গণভবন থেকে বের হয়ে আইভী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।