প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
বাসসের এক খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেনাপ্রধান তাঁর দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সাফল্য কামনা করে দায়িত্ব পালনে তাঁকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
জেনারেল বেলাল সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার কাছ থেকে ২৫ জুন বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল ভূইয়া এদিন অবসরে যান।