প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সোমবার রাতে গণভবনে বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসিআই নেতারা পৃথক বৈঠক করেছেন। বৈঠকে ব্যবসায়ী নেতারা বিভিন্ন চাহিদা ও সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে আলোচনা হয়।আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী মনোযোগসহকারে ব্যবসায়ী নেতাদের বক্তব্য শোনেন এবং তাঁদের আশ্বস্ত করেন যে, শিগগিরই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে পদক্ষেপ নেবেন।এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুখ খান এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, এফবিসিসিআইয়ের নেতা এইচ বি এম ইকবাল ও ইউসুফ আবদুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।