প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবস গতকাল সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।বৈঠককালে ব্রিটিশ দূত ‘রানি দ্বিতীয় এলিজাবেথ হীরকজয়ন্তী ট্রাস্ট’ গঠন সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। কমনওয়েলথভুক্ত সব দেশে গতকাল থেকে এই ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে। কমনওয়েলথভুক্ত সব দেশ এই ট্রাস্টের ‘ফোকাল পয়েন্ট’ থাকবে। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে ‘ফোকাল পয়েন্ট’ নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, বিশেষ সহকারী আবদুস সোবহান এবং উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।