প্রধানমন্ত্রীর সঙ্গে মাদার তেরেসা সেন্টার প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদার তেরেসা সেন্টারের পরিচালক সিস্টার প্রেমার নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বাসসের প্রতিনিধিদলটি মাদার তেরেসার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফর করছে। এ সময় তারা মাদার তেরেসা সেন্টার পরিচালিত ১৩টি আশ্রম পরিদর্শন করবে। সাক্ষাৎকালে সিস্টার প্রেমা মাদার তেরেসার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির একটি অ্যালবাম তাঁকে উপহার দেন। তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তাঁর মানবিক গুণাবলি ও কর্মকাণ্ডের সঙ্গে মাদারের অনেক মিল রয়েছে।