প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের বিশেষ দূতের সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিশেষ দূত মোহামেদ ইব্রাহিম ডিডি গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেছেন। এ সময় তিনি মালদ্বীপের প্রেসিডেন্টের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। খবর বাসসের। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাঁদের আলোচনায় বৈশ্বিক উষ্ণায়নের ফলে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি গুরুত্বের সঙ্গে স্থান পায়। এ সময় মালদ্বীপের দূত কোপেনহেগেন শীর্ষ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।