প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সফররত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দুই দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।আলোচনাকালে প্রধানমন্ত্রী শিক্ষা খাতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।