প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় ক্যাডেট কোরের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। শ্রীলঙ্কার মেজর জেনারেল বি এম এইচ এ হার্থ এবং বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মোজাম্মেল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসের। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের নিজ নিজ কোরের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।